কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয়
আপনি কিভাবে একটি ভালো বাংলা আর্টিকেল লিখবেন সে বিষয়ে নিচে কিছু আর্টিকেল লিখার
নিয়ম সম্পর্কে দেওয়া হলো, একটি ভালো বাংলা আর্টিকেল লিখার প্রথম ধাপ হলো, এমন
একটি কীওয়ার্ড বা টপিক নির্বাচন করা যা পাঠকদের আগ্রহ ধরে রাখতে পারে। টপিক
নির্বাচনের ক্ষেত্রে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন বর্তমানে কোন কোন টপিক
সবচেয়ে জনপ্রিয়।
ভুমিকা
শুরুতে আর্টিকেলে সংক্ষিপ্ত ভুমিকা রাখুন, কারন অনেক পাঠক শুধুমাত্র ভুমিকা
পড়ার পর আর আর্টিকেল পড়ে না। তাই পাঠকের দূস্টি আকর্ষণ করার জন্য এমন একটি প্রশ্ন
দিয়ে শুরু করুন যেটা পড়ে পাঠক বুঝতে পারে যে পুরো ব্লগ পোস্টে বা আর্টিকেলে কি
বিষয়ে আলোচনা করা হয়েছে। পাঠকরা শুধুমাত্র লাইনের পর লাইন পড়তে পছন্দ করে না। সে
ক্ষেত্রে ভুমিকের কিছু অংশের পর ফিচার ইমেজ ব্যবহার করুন। ভুমিকার বাকি অংশ ফিচার
ইমেজের পর লিখুন। একটি সুন্দর আর্টিকেল লিখার জন্য আকর্ষণীয় শিরোনাম বা টাইটেল
ব্যবহারে করতে হবে, এতে পাঠক আর্টিকেল পড়তে উৎসাহিত হয়। সম্পূর্ণ লিখা একবারে না
লিখে ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।
আরো পড়ুনঃ প্যারাগ্রাফ আকারে
মূল বিষয়বস্তু
আর্টিকেলের মূল বিষয়বস্তু লিখার সময় এমন কিছু নতুন তথ্য দিন যেটা পাঠকের কাছে
গ্রহণযোগ্য মনে হয় এবং সেখান থেকে পাঠক নতুন কিছু শিখতে পারে। যে বিষয়ে আর্টিকেল
লিখবেন সেই বিষয়ে লিখার মাঝে ২ থেকে ৩ টা আরও পড়ুন সেকশন বা ইন্টারনেট লিংক যুক্ত
লিখবেন সেই বিষয়ে লিখার মাঝে ২ থেকে ৩ টা আরও পড়ুন সেকশন বা ইন্টারনেট লিংক যুক্ত
করুন। এতে পাঠকের আগ্রহ ধরে রাখতে বা আপনার সাথে যোগাযোগ করতে সহায়তা করবে।
আর্টিকেল ফরম্যাটিং করার জন্য হেডিং, সাব-হেডিং, বোল্ট, ইটালিক, মোটা
ট্যাগ, তালিকা ব্যবহার করে লেখকে আকর্ষণীয় করুন। আর্টিকেল ফরমেট করলে পাঠক সহজে
পড়তে ও বুঝতে পারবে। কোনভাবে আর্টিকেল কপিরাইট করা যাবে না, এতে আপনার ওয়েবসাইটের
সম্মান বা আইনি ঝামেলা হতে পারে।
আপনি যে আর্টিকেল লিখেছেন সেই বিষয়ে নিজস্ব অভিজ্ঞতা থেকে তথ্য উল্লেখ করতে
পারেন। আর্টিকেল পড়ার সময় পাঠকের মনে প্রশ্ন আসতে পারে সে ক্ষেত্রে আর্টিকেল
লিখার মাঝে কিছু প্রশ্নোত্তর পর্ব রাখুন।
আর্টিকেল লিখার সময় সহজ ভাষা ব্যবহার করুন। বানান ব্যাকরনগত ভুল চিহ্নিত
করুন।
Quora হলো একটি question & answer website যেখানে লক্ষ লক্ষ প্রশ্ন এবং
তার উত্তর খুজে পাবেন। Quora নতুন ব্লগ পোস্ট আইডিয়া খোঁজার একটি আদর্শ জায়গা।
যারা নতুন ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা সেখান থেকে
কিছু ধারনা নিতে পারেন।
শেষে কথা
শেষে অল্প কথায় আপনার আর্টিকেলের মূল বিষয়গুলো পুনরায় উল্লেখ করুন যেন
আপনার লিখার শেষে পাঠক কিছু শিক্ষতে পারে।
পান্না২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url