১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

অনেকেই আছেন যারা নিজে কিছু একটা করতে চান, কিন্তু সঠিক আইডিয়া ও পুঁজির অভাবে শুরু করতে পারেন না। বর্তমান বাংলাদেশ অল্প পুজিতে ব্যবসা শুরু করা যায়। অল্প পুঁজি নিয়ে শুরু করলেও ধৈর্য আর সঠিক পরিকল্পনায় পারে আপনাকে সফল ব্যবসায়ী হিসেবে পরিণত করতে।
সফল-ব্যবসায়ী
নিচে ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যেগুলো আপনাকে উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। তাই শুরু করুন মাত্র দশ হাজার টাকায় স্মার্ট লাভজনক এবং দেখুন ২৫ টি বাস্তবিক ও পরীক্ষিত ব্যবসার আইডিয়া।

পেজ সূচি পত্রঃ ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

আপনি কি উদ্যোক্তা হতে চাচ্ছেন, পুঁজি কম, তাই কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। অনেকেই ব্যবসা করার স্বপ্ন দেখেন কিন্তু মূলধনের অভাবে স্বপ্ন থামিয়ে দেন, মনে হয় ব্যবসা মানেই লাখ টাকা, বড় অফিস আর ঝুঁকিপূর্ণ ইনভেসমেন্ট। অথচ, মাত্র ১০-১৫ হাজার টাকায় ও শুরু করা যায়।

কাজের দক্ষতা সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে অল্প পুঁজিতে সফল ব্যবসা শুরু করা সম্ভব। এই পোস্টে ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক দশ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে।

১) ঘরে বসে আচার তৈরির ব্যবসা
অনেক আচার প্রেমী মানুষ আছে যারা আচার খেতে পছন্দ করে, আর বাজারে যে পরিমাণ মসলাযুক্ত আচার পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে অবস্থান থেকে আপনি ঘরোয়া মসলা দিয়ে কিছু টক ঝাল মিষ্টি আচার তৈরি করে অনলাইনে পরিচিতদের কাছে বিক্রি করতে পারেন। আচার ভাল স্বাধ হলে মুখে মুখে এর প্রচারণা হয়ে যাবে এবং গ্রাহক তৈরি হবে।

২) জুয়েলারি / কসমেটিক বিক্রি
এ ব্যবসার জন্য বড় পুঁজির প্রয়োজন নেই মাত্র ১০ হাজার টাকা দিয়েও শুরু করা যায়। সুতা, পুতি, মুক্তা দিয়ে গলার হার, কানের দুল, ব্রেসলেট তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারেন।

৩) হোমমেড খাবার বিক্রি
১০ হাজার টাকায় ব্যবসার মধ্যে খাবার ব্যবসা একটি অন্যতম আইডিয়া। বর্তমানে অনেক নারী-পুরুষ আছে যারা ঘরে বসেই খাবার ব্যবসা করে থাকেন। ঘরে বসে রান্না করে অফিস ও ব্যাচেলারদের মধ্যে খাবার ডেলিভারি দিতে পারেন।

৪) উপহার সামগ্রী তৈরি
প্রাথমিকভাবে দশ হাজার টাকায় প্রয়োজনীয় সামগ্রী কিনে অনলাইনে বিক্রি করতে পারেন। হাতে বানানো বিভিন্ন শো-পিস, ফেম, গিফট বক্স বানিয়ে বিক্রি করা যায়। 

৫) বিভিন্ন আইটেমের ফুড কার্ট ব্যবসা
রাস্তার পাশে ছোট ছোট ঘরের মতো ভ্যান গাড়িতে করে যে সকল খাবার বিক্রি করা হয় সেগুলোকে ফুড কার্ড ব্যবসা বলে। ১০ হাজার টাকায় প্রয়োজনীয় সামগ্রি ক্রয় করে ঝালমুড়ি, ফুচকা, বার্গার, চা সহ আরও ছোট ছোট আইটেম দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। জনবহুল জায়গায় বসালে এবং খাবারের মান স্বাদ ভালো হলে খুব তাড়াতাড়ি গ্রাহক তৈরি হবে।

আরো পড়ুনঃ ঘরে বসে আয় করুন ১৫০০০ ২০০০০ টাকা প্রতি মাসে


৬) ঘরোয়া কেক/বেকারির ব্যবসা
মানুষের মধ্যে ঘরের তৈরি খাবারেকেকর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি চাইলে ১০ হাজার টাকায় প্রয়োজনীয় কাঁচামাল কিনে ঘরে বসে, পাউরুটি, বিস্কুট, চিপস তৈরি করে বিক্রি করতে পারেন।

৭) টেইলারিং ব্যবসা
মেয়েদের জন্য এটি খুবই সহজ, সুবিধা ও লাভজনক ব্যবসা। একটি সেলাই মেশিন থাকলে সহজেই টেলারিং ব্যবসা করা যায়। অল্প কিছু পরিমাণ কাপড় কিনে এ ব্যবসা শুরু করা যায়। কাজ ভালো হলে মুখে মুখে এর প্রচার হবে এবং এ ব্যবসায় কাস্টমার তত বেশি বাড়বে।

৮) বিভিন্ন জাতের চারা রোপন/নার্সারি ব্যবসা
গ্রাম অঞ্চলে এই ব্যবসা অধিক পরিমাণে দেখা যায়। বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ব্যবসা শহরে দেখা যায়। গাছের প্রতি আগ্রহ থাকলে বাড়ির ছাদে ছোট ছোট পটে মানসম্মত গাছ লাগিয়ে বাজারে বিক্রি করতে পারেন। এছাড়াও বিভিন্ন অফিস ও বাসা বাড়ি সাজানোর কাজে গাছের চাহিদা দিন দিন বেড়ে চলছে। প্রাথমিক অবস্থায় দশ হাজার টাকার মধ্যে চারাগাছ, টব, মাটি, কীটনাশক সার কিনে এ ব্যবসা শুরু করতে পারেন।

৯) কাপড়/থ্রি পিস ব্যবসা
বর্তমানে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হচ্ছে কাপড় ব্যবসা। প্রথমে আপনি পুরনো ও ভালো মানের কাপড় কিনে অনলাইনে নিজস্ব ফেসবুক পেজে ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন।

১০) জুসবারের ব্যবসা
ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ পরিসরে এ ব্যবসা করতে পারেন। ১০ হাজার টাকায় মূলধন নিয়ে এই ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা । এই ব্যবসার প্রয়োজনীয় সামগ্রী , যেমন- আইস, ব্লিন্ডার, পানির জন্য ফিল্টার, পরিবেশনের জন্য গ্লাস নিয়ে স্কুল, কলেজ, স্থানীয় বাজারে বা জনবহুল এলাকায় ব্যবসা শুরু করতে পারেন। গ্রীস্মের গরমে ঠান্ডা জুসের চাহিদা অনেক বেশী থাকে।

১১) কাগজের ব্যাগ তৈরি
দশ হাজার টাকার মধ্যে আপনি কিছু কাগজ, রঙিন কাগজ, আঠা, কাটার ও অন্যান্য উপাদান কিনে ঘরে বসে বিভিন্ন রকমের ডিজাইন বক্স তৈরি করে নিজস্ব অনলাইনে পেজে বিক্রি করতে পারেন। এছাড়াও গ্রামের বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের ব্যাগ, কাগজের ঠোঙ্গার প্রয়োজন হয় । এই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আপনার তৈরি কাগজের ব্যাগ বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।

১২) অনলাইন কোচিং
আপনি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকলে Zoom, Google Meet এ অনলাইনে এক সাথে অনেকের ক্লাস নিতে পারেন। বর্তমানে অনলাইনে শিক্ষার জনপ্রিয়তা অনেক বেশি। আপনি গণীত, ইংরেজী বা অন্য যে কোন বিষয়ে এবং একটি স্মার্ট ফোন অথবা ল্যাপটপ, ভালো ইন্টারনেটের সাহায্যে অনলাইনে ক্লাস নিতে পারেন। 

১৩) সোসাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস
বিভিন্ন ব্যবসার পেজের পোস্ট তৈরী, কমেন্ট চেক এবং রিপ্লাই, কন্টেন্ট তৈরী, পোস্ট শিডিউল, গ্রাহকদের সাথে যোগাযোগ ইত্যাদি  দায়িত্ব নিয়ে ইনকাম করতে পারেন। অনেক ব্যবসার মালিক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিংকডাউন, টুইটার ইত্যাদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন না।

১৪) আর্টিকেল রাইটিং ও ব্লগিং সার্ভিস
আপনি যদি ঘরে বসে আপনার সুবিধাজনক সময়ে কয়েক ঘন্টা কাজ করে অনলাইনে ইনকাম করতে চান তাহলে আর্টিকেল রাইটিং বা ব্লগিং একটি অন্যতম মাধ্যম। ব্লগিংয়ের জন্য একটি টপিক বাছাই করে সেই টপিক অনুসারে  একটি ডোমেইন রেজিস্ট্রেশন করুন। গুগোলের ফ্রি ব্লগার বা হোস্টিং ক্রয় করে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সঠিক নিয়মে ব্লগিং করলে প্রতি মাসে ১০ হাজার বা তারও বেশী আয় করতে পারবেন।

১৫) ন্যাচারাল বিউটি প্রোডাক্ট তৈরি
বর্তমান অনলাইন মার্কেটিং সময়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় বিউটি প্রোডাক্ট আর সেটা যদি হয় ন্যাচারাল বিউটি প্রোডাক্ট তাহলে তো আর কোন কথাই নাই। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট যেমন- ক্রিম, ফেসপ্যাক, ফেসমাস্ক, শ্যাম্পু, চুলের তেল ইত্যাদি তৈরি করে অনলাইনে ব্যবসা করতে পারেন। ১০ হাজার টাকায় প্রয়োজনীয় উপকরণ কিনে এ ব্যবসা শুরু করা যায়।

১৬) অফিস বা রুম ডেকরেশন
অফিস বা বাসা বাড়ির রুম রুম সাজানোর পরামর্শ ও সামান্য ডেকর সামগ্রী দিয়ে শুরু করতে পারেন। দশ হাজার টাকায় কিছু সাজ সজ্জা উপকরণ কিনি পার্টি, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে কাজ শুরু করা যায়। বর্তমানে মানুষ ইভেন্টের জন্য সাজসজ্জা বাড়তি খরচ করে থাকেন সে ক্ষেত্রে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারলেই এ ব্যবসা একসময় অনেক বড় হতে পারে।

১৭) ইউটিউব শুরু করে
ভিডিও বানানোর দক্ষতা বা ট্যালেন্ট থাকলে নিজে ভিডিও বানিয়ে চ্যানেল খুলুন। একটি ভাল ক্যামেরা ফোন ও সামান্য এডিটিং টুলস থাকলে ১০ হাজার টাকার মধ্যে কাজ শুরু করা সম্ভব। ধৈর্য ও নিয়মিত কনটেন্ট তৈরি করতে পারলে ইউটিউব চ্যানেল-ই আপনার এক সময় অনেক বড় আয়ের উৎস হতে পারে।

১৮) নিজস্ব ব্র্যাডিং
নিজস্ব লাইফস্টাইল নিয়ে কনটেন্ট তৈরি করুন এবং অনলাইনে ধীরে ধীরে ফলোয়ার তৈরি করুন। ফেস ব্র্যান্ডের পরে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসবে।

১৯) ফেসবুক লাইভ বিক্রি করে
বর্তমান ব্যস্ত সময়ে বেশিরভাগ মানুষ অনলাইনেই পণ্য ক্রয় করে থাকেন। আপনি চাইলে নিজের কেনা পণ্য বা রিসেলিং প্রোডাক্ট অনলাইনে ফেইসবুক লাইভে বিক্রি করতে পারেন। 

২০) ভিডিও ছবি এডিটিং
যারা মিডিয়া ও কনটেন্ট নিয়ে কাজ করতে ভালোবাসেন তারা ভিডিও এডিটিং ব্যবসা শুরু করতে পারেন। মোবাইল বা ল্যাপটপে ভিডিও, ছবি, এডিটিং করে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবদের জন্য কাজ করুন।

২১) সাইকেল / মোটরসাইকেল রিপেয়ার
মাত্র ১০ হাজার টাকায় প্রাথমিক কিছু সরঞ্জাম কিনে ছোট পরিসরে সাইকেল মেরামতের ব্যবসা শুরু করা যায়। বাংলাদেশে সাইকেলের ব্যবহার বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের মধ্যে সব চেয়ে বেশি দেখা যায়। সঠিকভাবে পরিচালনা করলে এটি একটি দীর্ঘমেয়াদি লাভজনক উদ্যোগ হতে পারে।

আরো পড়ুনঃ বিভিন্ন ব্যবসার আইডিয়া


২২) প্রিন্টিং সার্ভিস
যারা ডিজাইন করতে পছন্দ করেন বা ভালবাসেন তাদের জন্য এটি একটি দারুন উদ্যোগ। প্রিন্টের জন্য আলাদা মেশিন না কিনে প্রিন্ট শপের মাধ্যমে অর্ডার অনুযায়ী প্রিন্ট করলে স্টক খরচ কম হবে এবং তরুণদের মধ্যে কাস্টম টি-শার্ট প্রিন্টের চাহিদা সব সময় বেশি থাকে।

২৩) হোম ডেলিভারি ব্যবসা
অনলাইনে ছোট ব্যবসায়ী তাদের পণ্য সরবরাহের জন্য ডেলিভারি সার্ভিস এর উপর নির্ভরশীল। এছাড়াও ব্যস্ত শহরে মানুষ ঘরে বসেই বাজার করতে চাই সে ক্ষেত্রে লোকাল বাজার থেকে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে বাসায় পৌঁছে দেওয়া সেবা এখন অনেক জনপ্রিয়।

২৪) বিউটিশিয়ান
কাজের দক্ষতা বা প্রশিক্ষন থাকলে প্রাথামিক অবস্থায় অল্প কিছু টাকায় বাড়িতে বসে এই ব্যবসা শুরু করা যায়। প্রথমত ১০ হাজার টাকায় প্রয়োজনীয় কিছু মেকাপের উপকরণ দিয়ে শুরু করুন। ঘরে বসে অর্ডার নেয়ার জন্য whatsapp, facebook পেজ ব্যবহার করতে পারেন। এছাড়াও বাড়ি গিয়ে সাজানোর কাজ হেয়ার কাটিং ফেসিয়ালের মত সেবা দিতে পারেন।

২৫) মোবাইল অ্যাক্সেসরিজ
চার্জার হেডফোন কেস কভার স্কিন প্রটেক্টর ইত্যাদি ছোট কোন অল্প দামে কিনে অনলাইনে ফেসবুক পেজ বা মার্কেটপ্লেসে বিক্রি করুন। দশ হাজার টাকায় অল্প পরিসরে স্টক নিয়ে শুরু করা যায় আবার লোকাল দোকান থেকেও সরাসরি বিক্রি করা সম্ভব।

দশ হাজার টাকায় ব্যবসা শুরু করা সম্ভব কেনো?

বর্তমানে প্রযুক্তি, সোশ্যাল মিডিয়ার যুগে কাজের সুযোগের কারণে খুব অল্প পুঁজিতে ঘরে বসেই লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারেন। অনেকেই মনে করেন ব্যবসা মানে বিশাল মূলধনের প্রয়োজন। সেজন্য ব্যবসা করার স্বপ্ন দেখে অনেকে মূলধনের অভাবে স্বপ্ন থামিয়ে দেন, কিন্তু শুরুতেই অনেক বেশি টাকা লাগে না। মাত্র ১০ হাজার টাকায় বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়া যায়।

সফল-ব্যবসায়ী

অনলাইন ব্যবসায় বিশাল বাজেটের দরকার হয় না। ফেসবুক পেজ, ইউটিউবে এর মাধ্যমে খুব অল্প খরচে নিজের কোন সার্ভিস প্রচার করা যায়। দোকানভাড়া, ডেকোরেশন খরচ, বিদ্যুৎ বিলের মত অতিরিক্ত খরচ নেই। ঘরে থেকেই রান্না, হাতের কাজের ডিজাইন, এছাড়াও আরও অনেক কিছু অনলাইনে বিক্রি করা যায়, যা আপনার মূলধনের চাপ অনেকটায় কমিয়ে দেয়।

অনেক ব্যবসা আছে যেগুলোতে মূলধনের চেয়ে দক্ষতার প্রয়োজন বেশি। যেমন-ভিডিও এডিটিং, ডিজাইন, টিউশন, ব্লগিং, কন্টেন্ট রাইটিং ইত্যাদি। অনেক ব্যবসা আছে যেগুলোর কাঁচামাল অথবা সরঞ্জাম কম খরচে অনলাইনে বা লোকাল মার্কেটে পাওয়া সম্ভব।

কম টাকায় সফল ব্যবসার আইডিয়া

কম পুঁজিতে ব্যবসায় সফল হতে চাইলে প্রথমে ঘরে থেকে ব্যবসা শুরু করুন। এতে আপনার দোকান ভাড়া, ডেকরেশন খরচ, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ কম হবে। একটু অন্য রকম ভাবুন, সঠিক পরিকল্পনা আর চেষ্টা থাকলেই ঘরে বসে ইনকাম শুরু করতে পারেন। ঘরে বসে ব্যবসার ফলে আপনার নিজের মতো স্বাধীনতা ও সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে ধৈর্য আর সঠিক পরিকল্পনা থাকলে বড় ব্যবসা পরিণত করা সম্ভব।

তাই আর দেরি না করে এখনি চিন্তা করুন আর ভাবুন আর আপনার পরিকল্পানা গুলো খাতায় নোট করুন। ঘরে বসে কম টাকায় অনেক রকমের ব্যবসা করতে পারেন। যেমন- অনলাইনে কাপড় ব্যবসা,  হোমমেড খাবার বিক্রি, অনলাইন টিউশন, আচার তৈরি, থ্রি পিস ইত্যাদি এমন কিছু আইডিয়া সম্পর্কে।

১০ হাজার টাকায় অনলাইন ব্যবসার আইডিয়া

অনেকেই আছে যারা ব্যবসা শুরু করার কিছুদিনের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যায়। এর কারণ কি জানেন? ব্যবসার ভুল পণ্য নির্বাচনের ফলে। তাই প্রথম অবস্থায় আপনার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পন্য নির্বাচন করুন এবং ধৈর্য সহকারে সেই ব্যবসায় লেগে থাকুন। কারণ ধৈর্য আর পরিশ্রমই পারে আপনার সাফল্যের উচ্চশিক্ষায় পৌঁছাতে। আপনি চাইলে ঘরে বসে নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে অনলাইন ব্যবসা করতে পারেন। 

ব্যবসা করতে পারলে সব ব্যবসায় লাভজনক। কেউ আপনাকে বলল অনলাইনে কাপড় ব্যবসায় বেশি লাভজনক, আর আপনি সাথে সাথে কাপড় ব্যবসা শুরু করে দিলেন। তাহলে কি আপনি লাভ করতে পারবেন? আমি বলব না, কখনোই লাভ করতে পারবেন না। আপনাকে ভাবতে হবে কোন ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। কোন পণ্য সম্পর্কে আপনি ভালো জানেন এবং কাজ করার আগ্রহ আছে।

১০ হাজার টাকায় অনলাইন ব্যবসা- কল্পনা নয়, বাস্তব। অনেকে অনলাইনে ব্যবসা শুরু করতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারে না, ভাবে এটা বুঝি শুধু বড় পুঁজি, ওয়েবসাইট আর অ্যাড খরচের খেলা। বর্তমান সময়ে অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, তাও আবার ঘরে বসে ইনকাম করা সম্ভব। এ কথা বললে প্রশ্ন থেকেই যায়, কিভাবে সম্ভব?

কিভাবে ১০ হাজার টাকায় অনলাইন ব্যবসা করা সম্ভব?

শুধু ১০ হাজার টাকায় কেন আপনি চাইলে এর চেয়েও কম পুজিতে অনলাইন ব্যবসা শুরু করা সম্ভব। কারণ এর জন্য কোন দোকান বা অনেক বেশি পুজির বিনিয়োগের প্রয়োজন নেই। বর্তমান সময়ে ডিজিটাল প্লাটফর্ম যেভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে অনলাইন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন আপনার একটি ভালো আইডিয়া ও স্কিল। সোশ্যাল মিডিয়া ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব এখন ফ্রী মার্কেটপ্লেস।

আপনি যদি ওয়েবসাইট খুলতে চান তাহলে ডোমেন, হোস্টিং এর জন্য খরচ, এবং যদি দক্ষতা থাকে তাহলে গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কনটেন্ট রাইটিং এর জন্য শুধুমাত্র ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার করে ইনকাম করতে পারেন। আপনি যে বিষয়ে ভালো জানেন সেটার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন। বাকি খরচ প্রাথমিক সরঞ্জাম, প্যাকেজিং এবং মার্কেটিং পোস্টার ডিজাইন ইত্যাদি যেগুলো ১০ হাজার টাকায় সম্ভব।

ছাত্রদের জন্য লাভজনক ব্যবসার আইডিয়া

ছাত্রদের জন্য পড়াশোনার পাশাপাশি কম খরচে লাভজনক ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে নিচের লেখাটি আপনার জন্য। ছাত্রদের জন্য এমন ব্যবসার ধারণা দেওয়া হচ্ছে, যা কম মূলধনে এই ব্যবসা শুরু করা যায় এবং পড়াশোনার পাশাপাশি কাজ করা সম্ভব হয়। বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করা এবং আর্থিক স্বাধীনতা ও সময়ের সঠিক ব্যবহারের প্রয়োজন। তাই আর সময় নষ্ট না করে এখনই শুরু করুন। পড়ালেখার ফাঁকে নিজের সময় অনুযায়ী চালাতে পারেন, মানে ক্লাসের ক্ষতি ছাড়াই আয় করা যায় এমন ব্যবসা শুরু করুন।

অনেক তরুণ-তরুণী আছে যারা পড়াশোনার পাশাপাশি ছোটখাট ব্যবসার কথা ভাবে. কেউ নিজের খরচ চালাতে, কেউ পরিবারকে সাহায্য করতে, কেউ আবার ভবিষ্যতে নিজেকে গড়ার কথা চিন্তা করে। ছাত্র-ছাত্রীদের মূল উদ্দেশ্য হলো পড়াশোনা করা। পড়াশোনা ঠিক রেখে পাশাপাশি অর্থ উপার্জন করতে পারে এমন অনেক রকম ব্যবসা আছে। যেমন ধরুন- অনলাইন টিউশন, ফ্রিল্যান্সি্‌ কনটেন্ট রাইটিং, ইউটিউব, ফেসবুক কন্টেন তৈরি, হোমমেড পণ্য বিক্রি, ফটোগ্রাফি ও স্টক ফটো বিক্রি ব্যবসা।

বর্তমান সময়ে চাকরির বাজার অনেক কঠিন। তাই, আপনি যদি একজন ছাত্র বা তরুন হয়ে থাকেন আর নিজে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে আজই শুরু করুন এবং উদ্যোগ নিন ছোট-খাটো কোনো একটি ব্যবসা করার।

চাকরির পাশাপাশি ছোট ব্যবসার আইডিয়া

বর্তমান সময়ে শুধু চাকরির আয়ের উপর নির্ভর হয়ে থাকা অনেকটাই ঝুঁকিপূর্ণ অনেকের জন্য শুধু একটি বেতনের উপর নির্ভর করে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই চাকরির পাশাপাশি নিজে একটা কিছু করতে চান। কিন্তু চাকরি পাশাপাশি কোন ধরনের ব্যবসা করা যায় তা বুঝে উঠতে পারেন না। অনেকে ভাবেন যে চাকরির পাশাপাশি ব্যবসা করা শুধু তাদের স্বপ্ন, বাস্তবে তা সম্ভব না। তাহলে আমি বলব আপনি ভুল ভাবছেন!

বর্তমান সময়ে চাকরির পাশাপাশি ছোট ব্যবসা করা সম্ভব যদি আপনি বেছে নেন স্মার্ট ও সহজ কিছু আইডিয়া যা আপনার সময় ও খরচ কম এবং ঝুঁকিও কম হবে। এমন কিছু সাইট বিজনেস আছে যা আপনি অফিস শেষে খুব সহজে চালাতে পারেন। যেমন প্রোডাক্ট রিসেলিং, ফিন্যান্সিং সার্ভিস, ডিজিটাল পণ্য বিক্রি, অনলাইন কোচিং, কনটেন্ট রাইটিং এসব কাজ আপনি অফিসে বা সপ্তাহান্তে খুব সহজে করতে পারবেন।

আরো পড়ুনঃ ২০ হাজার টাকায় ব্যবসা

নতুন উদ্যোক্তাদের জন্য ছোট ব্যবসার আইডিয়া

আপনি কি নতুন কোন উদ্যোগ বা ব্যবসা নিয়ে কাজ করতে আগ্রহী, মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোন সেক্টরে নিয়ে কাজ ব্যবসা করবেন বুঝতে পারছেন না? তাহলে একটু সময় নিয়ে লেখাটি পড়ুন।

নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুধু ইনভেস্টমেন্ট নয়, সঠিক পরিকল্পনা, সাহস আর ধৈর্যের গল্প। ব্যবসা মানে হিসাবের খেলা, তাই ব্যবসা শুরু করতে চাইলে প্রথমত আপনাকে হিসাব-নিকাশে অভ্যস্ত হতে হবে। নতুন উদ্যোক্তা হিসেবে আপনি এমন একটি ব্যবসা বেছে নিন যেখানে আপনার আগ্রহ আছে। আবার কম খরচে শুরু করা যায়। যেমন- অনলাইনে স্টোর বা ই-কমার্স ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হোমমেড খাবার বিক্রি, কাস্টম গিফট আইটেম বা হস্তশিল্প ইত্যাদি এমন অনেক ব্যবসা আছে যা আপনি প্রথম অবস্থায় কম খরচে শুরু করতে পারবেন।

তাই আর দেরি না করে কি ব্যবসা করবেন তা নির্বাচন করুন বা কার কাছে বিক্রি করবেন এবং কিভাবে প্রমোশন করবেন। সবকিছু নিয়ে একটি নিখুঁত পরিকল্পনা করুন এবং খাতায় লিখুন। মনে রাখবেন নিখুঁত পরিকল্পনায় আর পরিশ্রমই পারে নতুন উদ্যোক্তাদের সফল করে তুলতে।

গ্রামাঞ্চলে শুরু করার এমন ছোট ব্যবসার আইডিয়া

আমাদের দেশে গ্রামাঞ্চল শুধু কৃষি নির্ভরশীল নয়, সেখানে এখন তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসা ও বিভিন্ন আয়ের সুযোগ। গ্রামে থাকা মানে ব্যবসা শুরু করা কঠিন, এমন চিন্তাভাবনা করাটা ভুল। গ্রাম অঞ্চলে বাজারের চাহিদা, সুযোগ-সুবিধা, সহজ পরিকল্পনা এই সব কিছু কাজে লাগিয়ে গ্রামে ব্যবসা শুরু করা শহরের তুলনায় অনেক বেশি লাভজনক। অনেক ব্যবসা আছে যেগুলো কম খরচে বাড়ি থেকেই করতে পারেন।
সফল-ব্যবসায়ী

আমাদের দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির দেশগুলোর মধ্যে অন্যতম। আর গ্রামাঞ্চলে আবাদি জমির পরিমাণ অনেক বেশী। তাই আপনি চাইলে গ্রামাঞ্চল থেকে খুব সহজে বিভিন্ন রকম ব্যবসা শুরু করতে পারেন। যেমন- গরু-ছাগল পালন ব্যবসা, মাছ বা মুরগির খামার, সবজি বা কৃষি পণ্যের ব্যবসা, টেলারিং ব্যবসা, হোমমেড আচার বা খাবার ব্যবসা, মুদির দোকান, কৃষি সার-বীজের দোকান, দুগ্ধ খামার ব্যবসা ইত্যাদি আপনি চাইলে গ্রাম থেকে খুব সহজে লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন।

প্রথমত নিজের আগ্রহ আর স্কিল অনুযায়ী ব্যবসা নির্বাচন করুন। আজকাল গ্রাম অঞ্চলের মানুষও অনেক বেশি সচেতন, তাই আপনি যদি একটু উদ্যোগী হন তাহলে স্থানীয় চাহিদার সঠিক বিচার করে ছোট ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন।

শেষ কথায় লেখকের মন্তব্য সম্পর্কে

আজকের ডিজিটাল সময়ে মূলধনের চেয়ে বেশি প্রয়োজন সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং নিজের দক্ষতার সদ্ব্যবহার করা।এই আর্টিকেলে ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া থেকে যেকোনো একটি ব্যবসা নির্বাচন করে আজই শুরু করতে পারেন আপনার নিজস্ব এবং স্বাধীন ব্যবসা। ১০ হাজার টাকার ব্যবসা হতে পারে এক সময় লাক্ষ টাকার ব্যবসা।

বর্তমান সময়ে প্রায় সব ব্যবসায়ী অনলাইনে চলে আসছে। তাই আপনার দক্ষতা, সময় ও আগ্রহের উপর ভিত্তি করে যে কোন একটি ব্যবসা নির্বাচন করুন। প্রথম অবস্থায় কম পুজি নিয়ে ছোট ব্যবসা থেকে শুরু করুন। যেকোনো কাজের শুরুতে একটু ধীরগতিতে চলবে, লাভ কম হবে এবং অনেক সময় নিজের মধ্যে বিরক্তি ভাব আসবে। কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না, লেগে থাকতে হবে। মনে রাখবেন ধৈর্য্য আর পরিশ্রমী পারে আপনার ছোট ব্যবসাকে একসময় বড় ব্যবসায় পরিণত করতে।

যে কাজেই সফল হতে চান না কেনো, পরিশ্রমের কোন বিকল্প নেই। শুরুটা শুরু করুন খুব সাহসে এবং পরিচালনা করুন কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে, তবেই দ্রুত সফলতা আসবে।

এই ব্লগ পোস্টটি যদি আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। আপনার একটি কমেন্টই আমাদের লিখার আগ্রহ  আরো বাড়িয়ে তোলে। লিখার মাঝে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। "ধন্যবাদ"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পান্না২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Zesmin Khatun
Zesmin Khatun
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।